অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ | ২৫শে ভাদ্র ১৪৩৩


তজুমদ্দিনে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে তিনটি স্ট্যাম্পে টিপসই নেওয়ার অভিযোগ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০২

remove_red_eye

১০৬

এম এ হালিম, তজুমদ্দিন : তজুমদ্দিনে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে মায়ের কাছ থেকে তিনটি স্ট্যাম্পে টিপসই নেওয়ার অভিযোেগ উঠেছে ছেলে আব্দুল মান্নানের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযোগ করেছেন উপজেলার বালিয়াকান্দি গ্রামের দালাল বাড়ির বাসিন্দা নুর জাহান (৯০)

অভিযোগকারী নুর জাহান জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ছেলে আব্দুল মান্নান এসে বলেন, “মা, আপনাকে বয়স্ক ভাতা করে দেব। এখানে টিপসই দিতে হবে। ছেলের কথায় তিনি ঘুম থেকে উঠে স্ট্যাম্পে টিপসই দেন।
পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি ছেলেকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন স্ট্যাম্প কেনো...? আব্দুল মান্নান কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বের হয়ে যান।
এরপর স্ট্যাম্পে টিপসই নেওয়ার বিষয়টি নিয়ে নুর জাহান বেগম থানায় অভিযোগ করেন। অভিযোগের পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
 
এদিকে নুর জাহান বেগমের ছোট ছেলে হারুন অভিযোগ করে বলেন, তার মায়ের নামে বেশ কিছু জমি রয়েছে। বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে স্ট্যাম্পে টিপসই নেওয়ার মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে কি না, তা নিয়েও তারা আশঙ্কা করছেন।