বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২০ রাত ১০:১১
১০১৮
ভোলায় সদর উপজেলা আওয়ামী লীগের অভিষেক ও বিশেষ বর্ধিত সভা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, রাসেল বাঁচতে চেয়ে ছিলো। কিন্তু খুনিরা তাকে বাঁচতে দেয়নি। শেখ রাসেল জাতির জনক বঙ্গবন্ধুর অনেক আদরের ছিলেন। নিষ্পাপ রাসেলকে হত্যা করেছে চিন্তা করা যায় না। আজ তাকে স্মরণ করি, দোয়া করি। রবিবার দুপুরে ভোলার গাজীপুর রোডস্থ তোফায়েল আহমেদের বাসভবনে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের অভিষেক ও বিশেষ বর্ধিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ স্মৃতীচারণ করে বলেন, বঙ্গবন্ধুর সাথে শেখ রাসেলসহ আমি একবার জাপান সফরে গিয়েছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু যখন বক্তৃতা করছিলেন, তখন ছোট রাসেল আমার কাছে ছিলেন। আমি যখন বঙ্গবন্ধুর বাসভবনে যেতাম, রাসেল আমাকে দেখে বলতেন, তোফায়েল ভাই এসেছে। তোফায়েল আহমেদ আরও বলেন, দেশের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। বাংলাদেশকে পৃথিবীর মধ্যে একটি মর্যাদাশালী দেশে রূপান্তরিত করেছেন। আমি মনে করি, ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম, তিনি সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠার সাথে, সততার সাথে, দক্ষতার সাথে তিনি আজ কাজ করে চলেছেন। এ করোনা কালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত পদক্ষে শুধু বাংলাদেশ না আন্তর্জাতিক বিশ্বেও প্রসংশিত হয়েছে। অনেক অর্থননৈতিক পদক্ষেপ গ্রহণ করেছেন যার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য সচল আছে। ভারতের থেকে আমাদের মাথা পিছু আয় বেশী। তিনি আরো বলেন, ভোলা বরিশাল ব্রীজের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। পিপিপির মাধ্যমে এই ব্রীজটি করতে সক্ষম হবো। এই ব্রীজটি হলে এখানে ইকনোমি জোন হবে। এবং ভোলায় পর্যাপ্ত যে গ্যাস আছে তা দিয়ে আমরা অনেক বড় বড় শিল্প কল করাখানা গড়ে তুলতে পারবো।
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জহুলুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ মিয়া প্রমুখ। পরে শেখ রাসেল’র আত্বার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত