অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬ | ১০ই ভাদ্র ১৪৩৩

ভোলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে শতাধিক চারা রোপণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৬ বিকাল ০৪:৩৪

remove_red_eye

১০

বাংলার কণ্ঠ ডেস্ক : “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ রক্ষায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে শতাধিক চারা গাছ রোপণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় ভোলা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা বিএনপি, জেলা ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী এবং কলেজের শিক্ষকরা অংশ নেন। 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান এবং ভোলা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত দুই ভিপি ইয়ারুল আলম লিটন ও আব্দুল কাদের সেলিম।
কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফিল, উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন ও শিক্ষক পরিষদের সম্পাদক নুর মোহাম্মদ মাসুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান আসিফ, জেলা ছাত্রদল নেতা জোবায়ের হোসেন সাব্বির, মাসুম বিল্লাহ ও মো. রাশেদ উপস্থিত ছিলেন।কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি ও সদস্য সচিব আবদুস সামাদের নেতৃত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, সাকিব হোসেন শাখাওয়াত, আবদুল বারি তানিম, নাইম হাসান, মো. সিফায়েত উল্লাহ সিফাত, মুহাইমিনুল ইসলাম সাজিদ, কামরুল হাসান রাব্বি, আবদুল্লাহ আল জিসান, নাইম ইসলাম আসিফ, মো. রাজু ও ১নং আহ্বায়ক সদস্য আদনান হাসান, আহ্বায়ক সদস্য মো. সুফিয়ানসহ কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। পরে কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির শতাধিক চারা গাছ রোপণ করা হয়।

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

অক্টোবরের শেষে রাষ্ট্রপতির আসনে ভোট, পেছাচ্ছে স্থানীয় নির্বাচন

অক্টোবরের শেষে রাষ্ট্রপতির আসনে ভোট, পেছাচ্ছে স্থানীয় নির্বাচন

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

ব্রাজিল ম্যাচের জন্য অর্থ ব্যয় করবে না সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্রাজিল ম্যাচের জন্য অর্থ ব্যয় করবে না সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফারাক্কা নিয়ে বিহারের ক্ষোভ, বদলে যাবে বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি?

ফারাক্কা নিয়ে বিহারের ক্ষোভ, বদলে যাবে বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি?

আরও...