বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৬ সকাল ১০:০২
৭০
সভাপতি মো. ফরিদ উদ্দিন, সম্পাদক মো.সাইফুল ইসলাম
বাংলার কণ্ঠ ডেস্ক : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ডাক্তার মো. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. জুবায়ের খান নির্বাচিত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার কার্যালয়ে সিসি ক্যামেরার নজরদারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির ৫৯ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।সভাপতি পদে মো. ফরিদ উদ্দিন ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার মো. মিজানুর রহমান পেয়েছেন ২৬ ভোট।সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম হাওলাদার ২০ ভোট পান। একই সংখ্যক ২০ ে ভাট পান তাঁর প্রতিদ্বন্দ্বী ডাক্তার মো. হাচনাইন। পরে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ডাক্তার মো. হাচনাইন মো. সাইফুল ইসলাম হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে মেনে নেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. জুবায়ের খান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল্লাহ আল সাবিত পেয়েছেন ১৮ ভোট।নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. নুরে আলম মাওলানা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার মো. মনির ফরাজী ও মাওলানা আবু সুফিয়ান।নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন চরমানিকা ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার এবং দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি মো. ইকবাল হাওলাদার।প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম ফরাজী, ডাক্তার আব্দুল বারেক দেওয়ান ও ডাক্তার মো. ইব্রাহিম। পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন মো. হারুন অর রশিদ।নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সব ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সমিতির সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ
দলের নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী
ভোলায় আমন ধান চাষ নিয়ে শঙ্কা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত