অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ | ১০ই কার্তিক ১৪৩৩


দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৬ সকাল ১০:০২

remove_red_eye

১৩২

সভাপতি মো. ফরিদ উদ্দিন,      সম্পাদক মো.সাইফুল ইসলাম

‎
বাংলার কণ্ঠ ডেস্ক : ‎উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ডাক্তার মো. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. জুবায়ের খান নির্বাচিত হয়েছেন।
‎শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার কার্যালয়ে সিসি ক্যামেরার নজরদারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির ৫৯ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।‎সভাপতি পদে মো. ফরিদ উদ্দিন ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার মো. মিজানুর রহমান পেয়েছেন ২৬ ভোট।‎সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম হাওলাদার ২০ ভোট পান। একই সংখ্যক ২০ ে ভাট পান তাঁর প্রতিদ্বন্দ্বী ডাক্তার মো. হাচনাইন। পরে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ডাক্তার মো. হাচনাইন মো. সাইফুল ইসলাম হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে মেনে নেন। ‎সাংগঠনিক সম্পাদক পদে মো. জুবায়ের খান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল্লাহ আল সাবিত পেয়েছেন ১৮ ভোট।‎নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. নুরে আলম মাওলানা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার মো. মনির ফরাজী ও মাওলানা আবু সুফিয়ান।‎নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন চরমানিকা ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার এবং দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি মো. ইকবাল হাওলাদার।‎প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম ফরাজী, ডাক্তার আব্দুল বারেক দেওয়ান ও ডাক্তার মো. ইব্রাহিম। পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন মো. হারুন অর রশিদ।‎নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সব ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সমিতির সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





ভোলা জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভোলা জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

আরও...