অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা : আহত-৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২০ রাত ১১:৩৫

remove_red_eye

৬৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় চরসামাইয়া ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে অবৈধ ভাবে ঘর নির্মান করার ঘটনায়  মাধ্যমিক শিক্ষা অফিসার এর কাছে লিখিত অভিযোগ করায় সোমবার সকালে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে।  এই ঘটনায় মুক্তিযোদ্ধা ছিদ্দিক পালোয়ান সহ ৩ জন আহত হয়েছে। তাদেরকে গুরুতর  অবস্থায়  ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে ভোলা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানায়, ভোলা চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল করে স্কুলের সহকারী শিক্ষক ইমরান পাকা বাড়ি নির্মাণ করে স্কুলে শিক্ষার পরিবেশ নষ্ট করেন। এ ব্যাপারে ওই স্কুলের জমির দাতা মুক্তিযোদ্ধা ছিদ্দিক আদালতে মামলা পর্যন্ত করেন। এ ছাড়াও  শিক্ষা প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও  মুক্তিযোদ্ধা ছিদ্দিক পালোয়ান জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ এর ভিত্তিতে মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র স্কুলটিতে সোমবার তদন্তে যান  । তার উপস্থিতেই  মুক্তিযোদ্ধার উপর স্থানীয় রাছেল চড়াও হয়। তদন্ত টিম চলে গেলে রাসেলের  নেতৃত্বে অতকির্ত ভাবে মুক্তিযোদ্ধার উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় হামলকারীদের হাত থেকে মুক্তিযোদ্ধাকে বাচাঁতে  তার নাতী মিজান ও আরিফ এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় রাছেল বাহিনী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে  ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ভোলা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।  তবে এব্যাপারে রাছেল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানায় এই ঘটনার পর রাছেল গা ডাকা দিয়েছেন।
ভোলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন সন্ধ্যায় জানান, এঘটনায় এক পক্ষ আমাদের কাছে এসেছে। এখনও লিখিত অভিযোগ দেয়নি। অন্য পক্ষও আমাদেরকে ফোন করে থানায় আসবে বলছে। আমরা অভিযোগ পেলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...