অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসনের বৈঠক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২০ রাত ১০:২৮

remove_red_eye

৬৮৪

১০৫টি মন্ডপে পূজা  অনুষ্ঠিত হবে

বাংলার কন্ঠ প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
 জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আতাহার মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, প্রবীন সাংবাদিক বিটিভির প্রতিনিধি আবু তাহের, প্রেসক্লাব সম্পাদক যুগান্তর আরটিভির প্রতিনিধি অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গৌরাঙ্গা চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, র‌্যাব-৮ কর্মকর্তা আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পূজা উদযাপন পরিষদের সম্পাদক ইন্দ্রজিৎ দে, লালমোহন পূজা উদযাপন পরিষদের সম্পাদক নিরঞ্জন চন্দ্র সেন্টু, চরফ্যাশন পূজা উদযাপন পরিষদের সম্পাদক অভিমুন্য দাস, তজুমদ্দিন পূজা উদযাপন পরিষদ সম্পাদক নির্মল চন্দ্র দাস। এ ছাড়া কোষ্টগার্ডের প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিরবিচ্ছিন্ন সেবা দেয়ার বিষয় নিশ্চিত করেন। এবার প্রতিমা বিসর্জনের সময় ডুবুরী টিম থাকবে বলে জানান কোস্টগার্ড দক্ষিণ জোন  কর্মকর্তা । এ বছর জেলায় ১০৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে মন্ডপে প্রতিমা নির্মান কাজ শেষ হয়েছে। এখন মন্ডপ তৈরী করা হচ্ছে। এদিকে বৈঠকের সকলের আলোচনা শেষে  জেলা প্রশাসক সভাকে জানান, পূজামন্ডপ এলাকার সড়ক দ্রæত সংস্কার করার ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত বিদ্যুৎ বিল যাতে দেয়া না লাগে তার জন্যও  পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকো’কে নির্দেশ দেয়া হয়।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...