অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৮ই জুলাই ২০২৬ | ৩রা শ্রাবণ ১৪৩৩

তজুমদ্দিনের চরে ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৬ সকাল ০৯:৫৮

remove_red_eye

৫১

তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনের চরমোজাম্মেল ব্লকনেতা আজগর হাওলাদারের চাঁদাদাবী ও মারপিটের  বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কয়েকটি পরিবার। জোড় পূর্বক জমি দখলের সময় বাঁধা দিলে পাওয়ার টিলারের ধাক্কায় কৃষানীকে আহত করার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৭ জুন) সকালে তজুমদ্দিন প্রেসক্লাবে  এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে জানান, চাঁদপুর ইউনিয়নের চরমোজাম্মেল আজগর হাওলাদার এর ব্লকে ৮০ বাট জমি রয়েছে। ৩০ টি পরিবারের কাছে টাকা দাবী করে জমিতে চাষ বন্ধ করে দেন। বৃহস্পতিবারের ব্লকনেতা আজগর লোকজন নিয়ে কৃষক শরীফের জমিতে চাষ দিতে গেলে তার স্ত্রী  কৃষানী শাহানুর বেগম বাঁধা দিলে তাকে পাওয়ার টিলার দিয়ে ধাক্কা দেয়। এতে শাহানুর আহত হলে তাকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
কৃষক নুরনবী জানান, প্রায় ২০ বছর আগে তারা চরের জঙ্গল আবাদ চাষাবাদ করে আসছেন। এই চরের খাস জমিতে প্রায় ২ হাজার পরিবার বসবাস করছেন। তখন থেকে ব্লকনেতার মাধ্যমে চরটিকে নিয়ন্ত্রণ করা হয়।  
সংবাদ সম্মেলনে রহিমা বিবি জানান, ৫ বছর আগে ৭৫ হাজার টাকায় ১ বাট জমি নিয়ে চরে বসবাস করছেন। প্রতি বছর ব্লকনেতাকে চাহিদা মত টাকা না দিলে বিভিন্ন অজুহাতে উচ্ছেদ করা হয়। আমরা এই অত্যাচার থেকে বাঁচতে চাই।
ব্লকনেতা আজগর হাওলাদারের চাঁদাদাবী, মারপিট ও হুমকি হাত থেকে বাঁচানোর আকতি জানান সংবাদ সম্মেলনে আসা ১০টি পরিবার।

ভোলায় বেনু ফুটবল একাডেমির উদ্বোধন

ভোলায় বেনু ফুটবল একাডেমির উদ্বোধন

ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকে ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকা জরিমানা

ভোলায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকে ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকা জরিমানা

ভোলায় বিএনপি নেতা শোয়েবের ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার

ভোলায় বিএনপি নেতা শোয়েবের ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে ব্লকনেতার সংবাদ সম্মেলন

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে ব্লকনেতার সংবাদ সম্মেলন

লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার

লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও...