অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ | ২৩শে শ্রাবণ ১৪৩৩

লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৬ রাত ০৮:৫০

remove_red_eye

১২২

লালমোহন প্রতিনিধি  : ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পূর্ব বাজারে বাজারের ভিটি (জমি) বিরোধকে কেন্দ্র করে একটি ভাড়াটিয়া হোটেলে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীর দাবি, তার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার গজারিয়া পূর্ব বাজার এলাকার ‘মায়ের দোয়া’ হোটেলে এ ঘটনা ঘটে। হোটেল মালিক হানিফ সরদার অভিযোগ করেন, তিনি গত তিন বছর ধরে ওই স্থানে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। ঘরের মালিক সুরেশ চন্দ্র রবি দাসের সঙ্গে পাশ্ববর্তী ফুলবাগিচা গ্রামের মো. আজিজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে তাকে দোকান ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল।
তার অভিযোগ, শুক্রবার সকালে মো. আজিজ কয়েকজনকে সঙ্গে নিয়ে লাঠিসোঁটা হাতে হোটেলে হামলা চালান। এ সময় দোকানের চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়, রান্না করা খাবার নষ্ট করা হয় এবং ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে যাওয়া হয়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী।
ঘরের মালিক সুরেশ চন্দ্র রবি দাস বলেন, ঘরটি তার মালিকানাধীন এবং সেখানে হানিফ সরদার ভাড়ায় ব্যবসা করছেন। জমি নিয়ে তার সঙ্গে মো. আজিজের বিরোধ থাকলেও ভাড়াটিয়া ব্যবসায়ীর ওপর হামলার কোনো যৌক্তিকতা নেই। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মো. আজিজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

আরও...