অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জাতীয় কন্যা দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২০ রাত ০১:০২

remove_red_eye

৭২৮

বাংলার কন্ঠ প্রতিবেদক:  “আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় দিনটি উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আতাহার মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ্বাস, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, এরব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন প্রমুখ।

অনুষ্ঠানের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পর কর্মচারী, উপকারভূগী ও কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ছেলে বা মেয়ে হিসাবে নয় আমরা যেন মানুষ হিসেবে নিজেদের সন্তানদের গড়ে তুলতে পারি সবাইকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। তিনি বলেন মেয়েরা এখন সব জায়গায় নিজের সফলতার পরিচয় দিয়ে যাচ্ছে। তারা ঘর সামলে এখন চাকুরিও করছে। শুধু ঘর নয় অফিস থেকে মহাকাশ পর্যন্ত এখন তাদের বিচরণ। এসময় বাল্য বিয়ে রোধ করার পাশাপাশি মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার আহবান জানান তিনি বলেন, এতে করে মেয়েরা শুধু আপনার বাড়িতেই নয় শশুড় বাড়িতেও ভালো থাকবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...