অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বড় বোনের ইন্তেকাল


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২০ রাত ১২:৫৫

remove_red_eye

৮৫৯

অচিন্ত্য মজুমদার: ভোলায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বড় বোন নুরচেহারা বেগম আর নেই (ইন্নালিল্লাহি .... রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভোলার উপশহর বাংলা বাজার এলাকায় তার ছোট ছেলে নজরুল ইসলামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। 
 
মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ দিঘলদী কোড়ালিয়া গ্ৰামে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের বাড়ির জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 
 
এদিকে মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বাবুল আক্তার, 
 
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ অপু, বাস মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, ভোলা নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের, সহ-সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দি, সদস্য সচিব ধ্রুব হাওলাদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক হাসিবুর রহমান, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম। এছাড়া শোক জানিয়েছে দৈনিক বাংলার কন্ঠ এবং ওয়ান নিউজ২৪  অনলাইন পরিবার।

ভোলা-ঢাকা



একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...