অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৬ দফা দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের স্মারকলিপি প্রদা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:১৫

remove_red_eye

৮০৯

 আবদুল মালেক ।। ভোলায় শিক্ষানবিশ আইনজীবীদের ছয় দফা দাবিতে  প্রধানমন্ত্রী ও ভোলা জেলা আইনজীবী সমিতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে ভোলা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সুজাত হাওলাদার এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী'র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ সালাউদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক অ্যাড.মোঃ নুরুল আমিন নূরনবী এর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয় । ছয় দফায় শিক্ষানবিশ আইনজীবীরা দাবি করেন।
 আমরা চাকরিজীবী নই পেশাজীবী, তাহলে কেন চাকরিজীবীদের ন্যায় কঠিন পরীক্ষার সম্মুখীন হব ? যেহেতু আইন পেশা অবৈতনিক এবং আত্মকর্মসংস্থান মূলক তাই আইনজীবীদেরকে ও অন্যান্য পেশাজীবীদের ন্যায় একই পদ্ধতিতে নিবন্ধন করতে হবে।
বাংলাদেশের আইনজীবী নিবন্ধন প্রক্রিয়া ও পরীক্ষা পদ্ধতি পার্শ্ববর্তী দেশ ভারতের ন্যায় চালু করতে হবে। যেমন, প্রতি ৬ মাস পরপর বছরে দুইবার ওপেন বুক সিস্টেম ১০০ মার্কের এমসিকিউ পরীক্ষা সাড়ে তিন ঘণ্টায় নেওয়া হয়। আর পাশ  মার্ক ৪০ নম্বর এবং ভুল উত্তরের জন্য কোন মার্ক কাটা হয় না। প্রতি পরীক্ষায় শতভাগ ৮০-৯০% পাশ করানো হয়।
 
২০১১ সালের পূর্বের ন্যায় লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে সনদ প্রদান করতে হবে।  প্রতি ৬ মাস পরপর আইনজীবী নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পরীক্ষার সময় সূচি চূড়ান্ত  ফলাফলের তারিখ ক্যালেন্ডার আকারে প্রকাশ করতে হবে।
 লিখিত পরীক্ষায় পাশ মার্ক ৪০ করতে হবে এবং অন্যান্য একাডেমিক পরীক্ষার ন্যায় পাশের হার সন্তোষজনক রাখতে হবে। লিখিত পরীক্ষায় ও.এম.আর চালু করতে হবে।  রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি সরকারি চাকরির পরীক্ষার ফি'র ন্যায় নির্ধারণ করতে হবে। দেশরতœ ও মাননীয়  প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ডিজিটাল বাংলায় বার কাউন্সিলের সকল কার্যক্রম ডিজিটালাইজ করতে হবে।
যেমন: রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, বার কাউন্সিলের অন্যান্য ফি অনলাইনে জমা নিতে হবে এবং রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র অনলাইনে বিতরণ করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহ-সভাপতি অভিজিৎ রায়, মাহবুব আলম সেলিম,   যুগ্ম সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নুরউদ্দিন, ফয়জুন্নেসা, রিজিয়া রহমান, সদস্য মোঃ আক্তারুজ্জামান ও মো. হান্নান প্রমুখসহ জেলার সকল শিক্ষানবিশ আইনজীবী বৃন্দ।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...