বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫৩
৭১৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের নতুন বাজার সংগঠনটির জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় সংগঠনটির সাবেক সহসভাপতি সদ্য প্রয়াত অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে ভোলা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো: সহিদুর রহমান (জিল্লুর) সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো:শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আনোয়ার হোসেন শামিম, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. সাইদুল হাসান সেলিম, জেলা কৃষকলীগের সভাপতি মো: আল-মামুন-অর রশিদ, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো: আবিদুল আলম আবিদ।
আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ভোলা জেলার সাধারণ সম্পাদক তালুকদার মো: আনোয়ার পাশা বিপ্লবের সঞ্চালনায় সংগঠনটির জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত