বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫০
৭১৮
বন্ধ হয়ে গেল একমাত্র আয়ের পথ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার উত্তরদিঘলদী ৮ নং ওয়ার্ড এলাকায় ১৪ মহিষ চুরি হওয়ার ঘটনায় বন্ধ হয়ে গেল দুই কৃষকের একমাত্র আয়ের পথ। দুধ বিক্রি করে চলত ওই কৃষকদ্বয়ের সংসার। এলাকার বালুরমাঠ ও মিন্টু মাষ্টার বাড়ির সামন থেকে শুক্রবার ভোর রাতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের দুই কৃষকের ১৪টি মহিষ লুট করে নিয়ে গেছে একটি সংর্ঘবদ্ধ চক্র। মহিষের দুধ বিক্রি করেই সংসার চালাত কৃষক মোতালেব (৪০) ও হাশেম ( ৩৪)।
ভোলা থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, তারা প্রতিদিনেরমত খুশিয়া এলাকার মিন্টু মাষ্টারের বাড়ির সামনের মাঠে ৭টি ও বালুর মাঠে ৭ মহিষ বেধে রাখেন। ওই স্থানে সাবেক ইউপি মেম্বারেরও মহিষ রয়েছে। ওই মহিষ থাকলেও শুক্রবার সকালে গিয়ে দেখেন তাদের মহিষগুলো নেই। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে তেঁতুলিয়া নদীর পাড় এলার স্থানীয়রা জানান , মহিষসহ একটি ট্রলার পটুয়াখালী জেলার বাউফল এলাকার দিকে যেতে দেখা গেছে। এদিকে বাউফল থানার অফিসার ইনচার্জ যুগান্তরকে জানান, তারা কামাল নামের একজনকে অস্ত্রসহ আটক করেছেন। তার বাড়ি ভোলার ঘুইংগারহাট এলাকায়। তবে কোন মহিষ পাওয়া যায় নি।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, ভোলার আশপাশের এলাকার থানাগুলোকে ইনফরমেশন দেয়া হয়েছে। এদিকে উঃ দিঘলদী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার বশির আহম্মেদ মাতাব্বর জানান, বিষয়টি দুঃখজনক। মহিষের দুধ বিক্রির উপরই ওই দুই কৃষকের সংসার চলত। তাদের শেষ সম্বল যারা চুরি করে নিয়েছে তাদের গ্রেফতারের দাবি জানান তিনি। অসহায় কৃষক মোতালেব ও হাশেম তাদের মহিষের খোজে বিভিন্ন স্থানে ছুটে বেড়ান।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত