অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ভোলার গর্বিত সন্তান : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২০ রাত ১১:১৪

remove_red_eye

১৩৮৪

বাংলার কন্ঠ প্রতিবেদক : বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতার মৃত্যুতে গভীর ভাবে  শোক প্রকাশ করেছেন, ভোলা- ১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি  ভিডিও এক বার্তায় শোক  প্রকাশ করে সমবেদনা জানিয়ে বলেন, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল ভোলার গর্বিত সন্তান। সারা দেশে ৭ জন বীর শ্রেষ্ঠর মধ্যে মোস্তফা কামাল ছিলো অন্যতম। তিনি ভোলার কৃতি সন্তান।  তিনি বীরমাতাকে নিজের মায়ের মতো ভক্তি করতেন। তার সাথে দেখা করতে গেলে আমাকে আদর করে বুকে টেনে নিতেন। তোফায়েল আহমেদ আরও বলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্মা জানান।  মোস্তফা কামালের নামে কটি কলেজ প্রতিষ্ঠা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই কলেজকে এমপিও ভূক্তি করে দিয়েছেন।
অপর দিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতার মৃত্যুতে আরো শোক প্রকাশ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার
,ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ,সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সাবেক সদর উপজেলা কমান্ডার অহিদুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান,সাধারন সম্পাদক অমিতাভ অপু, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক হামিদুর রহমান হাসিব, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম,মো: তানজিল,সদস্য সচিব আদিল হোসেন তপু ,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আরিফ হোসেন সোহাগ প্রমুখ।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...