অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের দাফন সম্পন্ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২০ রাত ১১:১০

remove_red_eye

৬৮৩

হাসনাইন আহমেদ মুন্না  : বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৬টায় সদরের আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে পারিবারিক গোরস্থানে রতœগর্ভা এই মায়ের দাফন করা হয়। এর আগে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাহ ময়দান মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ,জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠর মাতাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এসময় ঢাকা থেকে টেলিকন্ফারেন্সে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আমাদের জাতীয় বীর সন্তান। তার মাতা মালেকা বেগম একজন গর্বিত জননী। তাকে আমি আমার মায়ের মতই ভালোবাসা ও শ্রদ্ধা করতাম। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালেকা বেগমকে অনেক সম্মান করতেন। এসময় বীরমাতার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার আত্বার শান্তি কামনা করেন তিনি।
জানাজায় জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সূপার সরকার মো: কায়সার, পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের লেফ: আহাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর দোস্ত মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোফারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আজ সকাল ৭টা ৪০ মিনিটে আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন মালেকা বেগম।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক :
মালেকা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক ভাবে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তফা কামালের মা মোসাম্মৎ মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি, মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...