অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পতিত ফ্যাসিবাদের হিংস্রতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে : রেজাউল করীম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

২৭২

পতিত ফ্যাসিবাদের হিংস্রতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, পতিত ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও দেখা দিয়েছে। অগ্নিসন্ত্রাস, চোরাগোপ্তা হামলা, ককটেল হামলাসহ নানাভাবে ভয়ঙ্কর দানবতুল্য সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়েছে। এই শক্তিকে প্রতিহত করতেই হবে। জনপ্রশাসনের পাশাপাশি সব রাজনৈতিক শক্তিকেও ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, পতিত ফ্যাসিস্ট তাদের কৃতকর্মের জন্য কোনোভাবেই ক্ষমা প্রার্থনা করেনি। এখন তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিদেশে বসে দেশে সন্ত্রাস উসকে দিচ্ছে। এই অপশক্তির কাছে দেশ, মানুষ ও দেশের সম্পদ মুখ্য নয় বরং এদের কাছে তাদের দলীয় স্বার্থ রক্ষাই প্রধান বিষয়। যে দল নির্বিচারে মানুষ খুন করে, যে দল দেশের হাজার কোটি টাকা চুরি করে, সেই মাফিয়া সংগঠনকে তারা আবারও দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করতে চায়। এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না।

চরমোনাই পীর বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ সজাগ ও সতর্ক থাকতে হবে। এসব বাহিনীর মধ্যেও পতিত অপশক্তির কেউ ঘাপটি মেরে থাকতে পারে। সেই বিষয়েও সতর্ক থাকতে হবে।সব রাজনৈতিক দলের সমন্বয়ে এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটের সময় ইত্যাদি নিয়ে আমাদের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা আছে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ অবস্থান নিতেই হবে। তাই আসুন, অপশক্তির যে কোনো আস্ফালনকে শক্তভাবে প্রতিহত করি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...