বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫২
২৩১
আজ কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে জাতীয় শ্রমিকশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের কিছু মানুষ মনে করে, কিছু রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়। আজকেও জুলাই সনদ নামে একটি সনদে কিছু রাজনৈতিক দল সই করবে। তারা এর নাম দিতে চায় জাতীয় ঐক্য, এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য এখানে, যেখানে শ্রমিক-কৃষকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ জাতীয় স্বার্থে দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে লড়াই করে। যেটা হয়েছিল ’২৪-এর গণঅভ্যুত্থানে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে কোনো রাজনৈতিক দলের পরিচয় দেখিনি, কোনো রাজনৈতিক দলের ব্যানার দেখিনি, আমরা দেখেছিলাম ছাত্র-শ্রমিক-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছে। আমরা মনে করি, আমরা সেই জাতীয় ঐক্যে আছি, সেই ঐক্যের দিকে এগোচ্ছি। যেখানে ছাত্র-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে, সংগ্রাম করবে।
নাহিদ ইসলাম আরও বলেন, শুধু নির্বাচন কেন্দ্রিক ছয়টি কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। সেখানেও গণতন্ত্রের জন্য ভালো ইন্টেনশন দেখতে পাইনি। ফলে আমরা মনে করি বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের যে লড়াই আমরা শুরু করেছি, অর্থনৈতিক রূপান্তরের যে লড়াই শুরু করেছি, আমরা যেটাকে বলেছিলাম বৈষম্যমূলক সমাজের বিপরীতে ইনসাফ ভিত্তিক সমাজ। সেই বৈষম্যহীন সমাজের জন্য ছাত্র-শ্রমিক-কৃষকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ একসঙ্গে লড়াই করব।
গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে গালগল্প শোনানো হয়েছে, প্রবৃদ্ধির গালগল্প শোনানো হয়েছে—বাংলাদেশকে সেই অর্থনৈতিক উন্নয়ন দেখানো থেকে বের হতে হবে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে মানবিক মর্যাদা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। আমাদের লক্ষ্য দায় ও দরদের সমাজ প্রতিষ্ঠা।
জাতীয় শ্রমিকশক্তির আত্মপ্রকাশ প্রসঙ্গে নাহিদ আরও বলেন, আজকে একটি ঐতিহাসিক দিন। এই দিনে জাতীয় শ্রমিকশক্তি সেই অঙ্গীকার ও লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করছে। আর এই দিনে কিছু রাজনৈতিক দল ঐকমত্যের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সই করছে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করবে।
তিনি বলেন, কল-কারখানাতে, বস্তিতে আগুনে শ্রমিক মারা গেলে শ্রমিকের জীবনের দাম দেওয়া হয় দুই থেকে তিন লাখ টাকা। শ্রমিকের জীবনের কোনো মূল্য হয় না। শ্রমিকের শ্রম দিয়ে অর্থনীতির চাকা ঘোরে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, আমরা চাই বাংলাদেশে যে লুটপাট হয়েছে, যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে চাই। ফ্যাসিবাদের সময়ের যেসব রাঘব-বোয়াল ছিল, মাফিয়া ছিল, অলিগার্করা ছিল তাদের বিচারের আওতায় আনা হয় নাই। সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের ব্যবসাগুলোকে রক্ষা করা হচ্ছে। শ্রমিকদের শোষণকারী হিসেবে সেই অলিগার্কিক ব্যবস্থার পরিবর্তন চাই। সমাজের সেই বৃহত্তর অংশ যারা সুবিধাবঞ্চিত মানুষ, বাংলাদেশের ভেতরে ও বাইরে থেকে রক্তঘাম দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে, তাদের ন্যায্য পক্ষে আমরা থাকব। শ্রমিক শক্তি এগিয়ে যাবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত