বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০
৩২৭
রাজধানীর মিরপুর-১০ নম্বরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে যাত্রীদের নামিয়ে অগ্নিসংযোগ ও গুলি করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের বাসটি থামিয়ে তিনজন ব্যক্তি হামলা চালায়। এদের মধ্যে দুজন বাসে উঠে যাত্রীদের নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে নিচে থাকা অপরজন বাসের জানালায় গুলি চালায়। হামলার পরপরই সবাই দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, এটি আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, সম্প্রতি আলিফ পরিবহন থেকে কয়েকজন কর্মী ছাঁটাই করা হয়েছে। ক্ষুব্ধ ওই কর্মীরাই এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।
তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
মনপুরায় স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী পলাতক
দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
মনপুরায় গাঁজাসহ এক মাদককারবারি আটক
মনপুরায় মেঘনার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা
লালমোহনে ৬ জুয়াড়ি আটক
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ঈদে মিলাদুন্নবীর (স.) অনুষ্ঠান মঙ্গলবার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত