বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৭
২২৫
আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো ধরনের যোগসাজশ নেই বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভীর অভিযোগ, নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতার সঙ্গে ভূমিকা রাখলে আওয়ামী দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা দেশে-বিদেশে সক্রিয় হতে পারছে।
দুদকের সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন অর্থলুটকারীদের অর্থ ফেরত আনতে পারেনি, বিচারও করতে ব্যর্থ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি কার্যত অচল অবস্থায় রয়েছে।
নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাঞ্ছিত করার খবরকে ভিত্তিহীন ও অপপ্রচার আখ্যা দিয়ে তিনি বলেন, এসব মিথ্যা রটনার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ষড়যন্ত্র এখনও চলছে উল্লেখ করে রিজভী নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করতে হবে, যেন জনগণ ধানের শীষে ভোট দেয়।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত