বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৩
১৯০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, যারা এটা করার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এনসিপির আহ্বায়ক বলেন, একদিকে আওয়ামী লীগ যেমন তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামীলীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামীলীগকে নির্বাচনের আনার বা রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে।
এ সময় সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, গতকালের ঘটনায় সব হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানের ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদের সময়ে নিয়োগকৃত আওয়ামী দোসরদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিত করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী আওয়ামীলীগের বিচার নিশ্চিত করতে হবে।
ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক পক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামীলীগ প্রশ্নে আমরা সবাই যাতে এক থাকি। বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি এবং আওয়ামীলীগকে পুনর্বাসন ও দেশকে অস্থিতিশীল করার সব ষড়যন্ত্র যাতে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমি কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। তবে আওয়ামী পুনর্বাসন করার রাজনীতি যদি বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আমরা গণঅভ্যুত্থানের অংশীদার মনে করি, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেই আহ্বান থাকবে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত