বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০২
২০৬
বাংলার কণ্ঠ ডেস্ক : বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে প্রতিটি অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ শিক্ষা, খেলাধুলা ও পারিবারিক দায়িত্বভার বহন করা হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার ১১ নম্বর সেক্টর মাঠে ক্ষুদে ফুটবল প্রতিভা রিয়াদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।
ফেরি করে বেলুন বিক্রি করা ১১ বছর বয়সী রিয়াদের অসাধারণ ফুটবল প্রতিভা দেখে অভিভূত হন এই বিএনপি নেতা। এ সময় তিনি রিয়াদের হাতে ফুটবল, বুট, জার্সি এবং তার বাবার হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।
আমিনুল হক বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিয়াদের পড়াশোনা ও খেলাধুলার জন্য প্রতিমাসে একটি আর্থিক অনুদান তার পরিবারের কাছে পৌঁছে যাবে। রিয়াদ স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বিএনপি তার এবং তার পরিবারের পাশে থাকবে, ইনশাল্লাহ।
তিনি আরও জানান, বিএনপি দেশব্যাপী প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার জন্য একটি বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলের ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, দাবা, সাঁতার ও আর্চারিসহ নানা ইভেন্টের খেলোয়াড়দের ছোট ভিডিও ফুটেজ পাঠাতে উৎসাহিত করা হবে। সেখান থেকে সেরা প্রতিভাবানদের বাছাই করে পুরস্কৃত করা হবে এবং আন্তর্জাতিক মানে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ আফাজ উদ্দিন এবং নির্বাহী সদস্য, সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত