অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১০ই আগস্ট ২০২৬ | ২৫শে শ্রাবণ ১৪৩৩

জাতিসংঘ ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন দিচ্ছে: প্রধান উপদেষ্টার কার্যালয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৮

remove_red_eye

২৩৬

জাতিসংঘের তরফে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে পুরোপুরি সমর্থন করার কথা বলেছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বৃহস্পতিবার উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পূর্ণ সমর্থন করছে। দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন লুইস।

সাক্ষাৎকালে লুইস জাতিসংঘ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জোরালো সহযোগিতার প্রশংসা করেন। তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং চলমান সংস্কার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় নির্বাচন। জাতিসংঘ আবাসিক সমন্বয়ক ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্থাটির চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

লুইস বলেন, ‘জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে। এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে তারা অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করেন।

দুই পক্ষই সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের সম্প্রসারিত সহায়তার উপায় খুঁজে দেখেন।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন সভা এবং এই মাসের শেষ দিকে রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। উভয়ে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তা তহবিলের ঘাটতি মোকাবিলা এবং রোহিঙ্গা জনগণের জন্য টেকসই আন্তর্জাতিক সংহতি বাড়তি সমর্থনের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

লুইস বাংলাদেশের সংস্কার রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দেশের টেকসই উন্নয়ন দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

মনপুরায় মেঘনায় অবৈধ ভাবে বালু উত্তোলন হুমকিতে নির্মাণাধীন শহর রক্ষা বেড়ীবাঁধ

মনপুরায় মেঘনায় অবৈধ ভাবে বালু উত্তোলন হুমকিতে নির্মাণাধীন শহর রক্ষা বেড়ীবাঁধ

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ভোলায় মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে জামায়াতের মানববন্ধন

ভোলায় মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে জামায়াতের মানববন্ধন

লালমোহনে ৩ দিন ব্যাপী বৃক্ষরোপণ  অভিযান ও বৃক্ষমেলান উদ্বোধন

লালমোহনে ৩ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলান উদ্বোধন

ভোলার ফাতেমা খানম কলেজে সমাজকর্ম শেষ বর্ষের শিক্ষার্থীদের দুই দিনের বর্নাঢ্য বিদায় সংবর্ধনা

ভোলার ফাতেমা খানম কলেজে সমাজকর্ম শেষ বর্ষের শিক্ষার্থীদের দুই দিনের বর্নাঢ্য বিদায় সংবর্ধনা

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ :  জুবাইদা রহমান

তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান

বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী

বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

আরও...