অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

৩৩৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পুকুরে ভাসমান অবস্থায় জহুরা বিবি (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধর করা হয়েছে। নিহত জহুরা বিবি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে তার নিজ বাড়ির পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরা-আব্দুল মালেকের চার ছেলে এক মেয়ে। সকলেই বিয়ে করে অনত্র থাকেন। তারা স্বামী-স্ত্রী একাই ঘরে থাকেন। সকালের দিকে স্থানীয় লোকজন বাড়ির পুকুরে বৃদ্ধা জহুরাকে পুুকুরের পানিতে ভাসতে দেখেন। এ সময় তার স্বামী আব্দুল মালেক বাড়িতে ছিলেন না। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন।
নিহতের স্বামী আব্দুল মালেক জানান, তিনি ফজরের নামাজ শেষে বাড়ির পাশে খেতে কাজ করতে যান। এ সময় জহুরা বিবি ঘুমন্ত অবস্থায় ছিল। পরে লোকজনের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন তার স্ত্রীর মরদেহ পানিতে ভাসতেছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। । তবে এখনো এই মৃত্যুর কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি।বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলা জেলা

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...