অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে শর্তসাপেক্ষে একমত বিএনপি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুন ২০২৫ রাত ০৮:৪৮

remove_red_eye

২৪২

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন- এমন বিধানে শর্তসাপেক্ষে সম্মতি জানিয়েছে বিএনপি। তবে যদি ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি’ গঠিত হয়, তাহলে প্রধানমন্ত্রীর এই মেয়াদকাল নির্ধারণের প্রস্তাবে বিএনপির পক্ষে একমত হওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্থায়ী কমিটির এই নেতা। তিনি বলেন, শুধু নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে রাষ্ট্র সুষ্ঠুভাবে চলবে, এমন ধারণা ঠিক নয়। একজন ব্যক্তি একসময় স্বৈরাচারী হয়ে উঠেছিলেন বলে আজীবনের জন্য নির্বাহী ক্ষমতা খর্ব করতে হবে, এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিদ্যমান আইনের ভিত্তিতে কমিশন বা সার্চ কমিটি গঠন করেই নিয়োগ প্রক্রিয়া চালানো যেতে পারে। এর মধ্যেই সংস্কার করে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব, যাতে এই প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে। এক্ষেত্রে সংবিধানে নতুন করে একটি আলাদা বডি গঠনের প্রয়োজন নেই।

বৈঠকে সংবিধানের মূলনীতি নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা সংবিধানে পঞ্চম সংশোধনীর সময় অন্তর্ভুক্ত ‘বিসমিল্লাহ' এবং ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বহাল রাখতে চায়। পাশাপাশি বিএনপি চাইছে, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিও সংবিধানে যুক্ত করবে তারা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...