অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে, আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না: এ্যানি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুন ২০২৫ বিকাল ০৫:৫৫

remove_red_eye

৩৬২

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না, ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে। কোনোভাবেই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠে এ প্রজন্মকে, আমাকে আপনাকে ধ্বংস করবে, এই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না।

জুলাই আন্দোলনে ইয়ং জেনারেশন যারা আছে, তাদের খুঁজে খুঁজে যত পারছে গণগ্রেপ্তার করছে। জেলখানায় নিছে, অত্যাচার করছে, হামলা-মামলা করছে। গতবছর রাজপথে একদিকে আমরা ছিলাম আন্দোলনরত, আর ফ্যাসিস্ট সরকার ছিল আমাদের বিরুদ্ধে হায়েনার মতো।  

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি এ্যানি এ কথা বলেন।  

এ্যানি বলেন, এক বছর প্রায় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। সামনে এক জুলাই আসতেছে। আমরা দেশব্যাপী এক জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এ মুহূর্তে সম্পূর্ণ প্রস্তুতি নিতে থাকি। যেন ফ্যাসিস্ট যেভাবে বিদায় নিয়েছে, যেভাবে অত্যাচার করেছে, যেভাবে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, আমরা এখন থেকে সে প্রস্তুতি নিয়ে আগামী ১ তারিখ থেকে ৫ তারিখে মাঠে খুব সরব থাকবো।  

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমাদের ৩২ দফায় যে শাসন ব্যবস্থার কথা বলা আছে, সেটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব। নির্বাচন হবে, নির্বাচনের রেজাল্ট হবে। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের সবার অংশগ্রহণ থাকবে। রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। প্রতিনিধিত্ব থাকবে। জাতীয় ঐকমত্যের সরকার গঠন হবে। সরকার সংস্কারের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, দ্রুত সম্পন্ন করে এ বাংলাদেশটাকে জনগণের সরকারে নিয়ে আসার জন্য, গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করার জন্য, একটা জনগণের সরকার খুব বেশি প্রয়োজন। সে জন্য সময়োপযোগী যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার কথা রয়েছে, সরকারকে সাধুবাদ জানাই। রোজার আগে ফেব্রুয়ারি মাস, এ সময়ে আমরা নির্বাচন করার মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবো। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কিন্তু কোনো প্রতিহিংসার কারণে আবার যেন ওই হায়েনা ফ্যাসিস্ট, ওই কর্তৃত্ববাদ, ওই স্বৈরাচার যেন সুযোগ না পায় সর্বদা সজাগ থাকবো।  

কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়বত চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম, কলেজের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...