অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৪ রাত ১০:৪৩

remove_red_eye

৩৮২

আকবর জুয়েল, লালমোহন থেকে : ভোলার লালমোহন উপজেলায় ‘মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।

ধলীগৌরনগর ইউনিয়ন পূব শাখা বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় উদ্বোধনী ম্যাচে চতলা ফুটবল একাদশ বনাম রমাগঞ্জ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এতে ২-০ গোলে চতলা ফুটবল একাদশকে হারিয়ে জয় লাভ করে রমাগঞ্জ ফুটবল একাদশ। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে।

টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে। এছাড়া খেলাধুলার মধ্যে থাকলে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাÐ থেকেও দূরে থাকা সম্ভব। এজন্য সকল কিশোর, তরুণ-যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিতে হবে।

ধলীগৌনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মো. ইউসুফ হোসেনের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির আহবায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...