অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে ডানা মোকাবিলায় প্রস্তুত ১৫৯ আশ্রয় কেন্দ্র

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২৫

remove_red_eye

৪০০

আকবর জুয়েল, লালমোহন : সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় ভোলার লালমোহন উপজেলায় প্রস্তুত করা হয়েছে ১৫৯টি আশ্রয় কেন্দ্র। এছাড়া পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এ তথ্য নিশ্চিত করেন ইউএনও মো. তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠিত সভায় ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জনগণকে সচেতন করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। ঘূর্ণিঝড়ের যেকোনো পরিস্থিতি জানাতে ও সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলেও সভা থেকে জানানো হয়।
এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজ্জামান মিলন, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...