বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৯
৩৪৬
প্রেস বিজ্ঞপ্তি : ভোলায় মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল- এর দ্বি-বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের সংবর্ধনা অনুষ্ঠানে নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম। পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে প্রথমেই মৃত্যু শিক্ষকদের জন্য দোয়া পরিচালনা করেন মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন। এর পরে বিভিন্ন বিদ্যলয়ের শিক্ষক প্রতিনিধিগণ সংবর্ধতি প্রধান শিক্ষকগনকে ফুলেল শুভেচ্ছা বরণ করে নেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যলয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ। এরপর সংবর্ধিত প্রধান শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ শাহাবুদ্দীন, অধ্যক্ষ, চরগুমানী স্কুল এন্ড কলেজ, আবদুর রহমান, প্রধান শিক্ষক, ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নাহানুর বেগম, প্রধান শিক্ষক, মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মোঃ ইসমাইল, প্রধান শিক্ষক, ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, আবদুর রাজ্জাক, প্রধান শিক্ষক, খড়কী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, মোঃ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক, পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়, দিলীপ কুমার হালদার, প্রধান শিক্ষক, শতদশকাঠী সতীল²ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবি আবদুল্লাহ, প্রধান শিক্ষক, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, এম. ডি মোস্তাফিজুর রহমান, চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়, মোঃ রিয়াজ উদ্দিন, প্রধান শিক্ষক, তৈয়বা খাতুন মডেল একাডেমী, আঃ সহিদ তালুকদার, প্রধান শিক্ষক, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয় এবং সংগঠনের পক্ষ থেকে মোঃ ইউনুছ শরীফ, শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সংবর্ধিত মোট ১৯ জন প্রধান শিক্ষকের মধ্যে অন্যন্যরা হলেন ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান, চন্দ্রপ্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম জুয়েল, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রব এবং মরহুম হাবিবুর রহমান, গাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন রনি ও মোর্শেদ আলম নোমান এবং ওবায়েদুল বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ইয়াসমিন। সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা স্মারক উপহার দিয়ে অনুষ্ঠানটির প্রথমপর্ব শেষ হয়। দ্বিতীয়পর্বে সংগঠনটির নির্বচন পরিচালনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মোঃ জামাল হোসেন, সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ শরীফ, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। উল্লেখ্য চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ ৮ম বারের মতো পরপর সম্পাদক নির্বাচিত হন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত