লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৩৮
৩৩৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন পৌর এলাকার সড়কের পাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জমে থাকা পচা পানির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারীরা। ব্যবসায়ী এবং ক্রেতাদেরও একই অবস্থা। গত এক মাস ধরে এই ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। তবে লালমোহন পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
সরেজমিনে দেখা গেছে, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজের কারণে লালমোহনের বাজারের পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেওয়া হয়। এতে পানি অপসারণ বন্ধ হয়ে জমাট বেধে রয়েছে। আর জমাট বাধা পানি পচে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে লালমোহন পৌর শহরের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের চৌরাস্তা মোড় থেকে উপজেলা ভ‚মি অফিস পর্যন্ত রাস্তায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এতে করে সড়কের পাশে থাকা ব্যাংক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, খাবার হোটেল, বেকারিসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠানে আসা সাধারণ ক্রেতা ও বিক্রেতারা দুর্গন্ধে বিপাকে পড়েন।
পথচারী মো. হানিফ, মো. ইউসুফ ও নাজমা বেগমসহ একাধিক ব্যক্তিরা জানান, লালমোহন বাজারের সড়কের উন্নয়ন কাজের পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেওয়ায় দীর্ঘদিন ধরে জমে থাকায় পানি পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এতে চৌরাস্তা মোড় থেকে উপজেলা ভ‚মি অফিস পর্যন্ত রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে।
মুন স্টার ফার্মেসির মালিক নীরব দে, মিতু বেকারি মালিক মো. মজিবুর রহমান ও মুসলিম হোটেলের মালিক মো. হাসান মিয়া জানান, পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ থাকায় বৃষ্টির পানি দীর্ঘদিন ধরে জমে থাকায় দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিষ্ঠানে বসে থাকা খুবই কষ্টকর।
ভুক্তভোগীরা আরও জানান, পচা পানিতে প্রচুর পরিমাণ মশা-মাছির সৃষ্টি হয়েছে। তাই মশার কামড়ের কারণে প্রতিষ্ঠানে বসে বেচা-বিক্রি করা মুশকিল। লালমোহন পৌরসভা পানি নিষ্কাশন ও মশা নিধনের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এই বিষয়ে দ্রæত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।
পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. আরিফ হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। দ্রæত সময়ের মধ্যে ওই এলাকার পানি নিষ্কাশন ও মশা নিধনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত