লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৩
৩০৬
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার মাল বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওই বাড়ির মো. রাজ্জাকের ৮ বছরের মেয়ে মোসা. খাদিজা বেগম এবং মো. মাকসুদের ৫ বছরের মেয়ে মোসা. রাবেয়া। তারা সম্পর্কে চাচাতো বোন।
জানা গেছে, সকালে ওই শিশুদের বাড়িতে রেখে তাদের মায়েরা স্থানীয় স্কুলে যান। এ সময় বাড়িতে খেলছিল শিশু খাদিজা ও রাবেয়া। খেলার ছলে তারা বসতবাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। এর কিছু সময় পর শিশু খাদিজার দাদি তাকে পুকুরের মধ্যে ভাসতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে যান। পরে তারা পুকুর থেকে শিশু খাদিজা এবং রাবেয়াকে উদ্ধার করে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত বলে ঘোষণা করেন।
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজির আহমেদ মিয়া বলেন, ওই দুই শিশুর মৃত্যু খবরটি শুনেছি। ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। শিশুদের হারিয়ে পরিবারগুলোতে এখন শোকের মাতম চলছে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদটি আমরা পেয়েছি। ওই শিশুদের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত