অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে মালদ্বীপের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫১

remove_red_eye

৩২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আজ পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিনীন রশীদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, মালদ্বীপের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, বন্ধু প্রতিম মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার।
রাষ্ট্রপতি আশা করেন, আগামীতে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিধিও বৃদ্ধি পাবে। রাষ্ট্র প্রধান মালদ্বীপে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগ দেয়ায় সে দেশের সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। তিনি মেডিকেল ও প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশকে বেছে নেয়ায় সন্তোষ প্রকাশ করেন।
মো. সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া, পাট, কৃষিজাত পণ্য ও সিরামিকসহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে হাইকমিশনারকে তাঁর দেশের ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।
রাষ্ট্রপতি বলেন, সার্ক এবং ওআইসিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ এবং মালদ্বীপ একে অপরকে সমর্থন করে।
ভবিষ্যতে এই সহযোগিতা ও সমর্থন আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। মালদ্বীপের হাইকমিশনার বলেন, মালদ্বীপ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নকে খুবই গুরুত্ব দেয়। তিনি তাঁর দেশের উন্নয়নে বাংলাদেশি জনশক্তির অবদান তুলে ধরেন। হাইকমিশনার দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আগামী দিনে বাংলাদেশের তাঁর দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এরআগে মালদ্বীপের হাইকমিশনার বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি অশ্বরোহী চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ

লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ

লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

আরও...