বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭
২৭৭
আন্তর্জাতিক নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে ভারত ইচ্ছে মতো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্য কমিয়ে ফেলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণধিক্কার ও ভাঙার গান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ইনকিলাব মঞ্চের আয়োজনে এ প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আগ্রাসন বিরোধী গান, কবিতাসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা জনপ্রিয় র্যাপ গানের শিল্পী মাহমুদ হাসান তাবীবসহ জনপ্রিয় অনেক ব্যান্ড ও শিল্পীরা এতে পরিবেশনা করেন।

অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী বলেন, এখনো একজন আমেরিকা এবং আরেকজন ভারত থেকে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করোই চলেছে। এ দেশের ছাত্র-জনতা কোনো ষড়যন্ত্রের কাছে কখনো মাথা নত করে না। আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে আবার সেগুলো ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করার মাধ্যমে অন্যদেশে সংকট সৃষ্টির অধিকার কারো নেই।
ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, আমরা ১৯৫২, ৬৯, ৭১ এবং সর্বশেষ ২৪ এর জুলাই স্বৈরাচারের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছি ছাত্র-জনতা। আমাদের বিজয় ছিনিয়ে আনতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, শাহাদাতবরণ করেছেন তাদের কখনো ভুলবো না। ভারতীয় আগ্রাসনবিরোধী বাংলাদেশের প্রথম শহীদ আবরার ফাহাদের চেতনাকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আমরা কারও দাসত্ব মেনে নেবো না। অনেক একাডেমিশিয়ান বলতে চান এ বন্যা প্রাকৃতিক। আমরা খুব শিগগির প্রেস ক্লাবে একটা সেমিনার করে একাডেমিকভাবেও তাদের প্রমাণ করে দেবো এটি রাজনৈতিক বন্যা।
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ
মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি
শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান
নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান
পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ
রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত