অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে সাবেক এমপি শাওনের বিরুদ্ধে চাঁদাবাজী ও মারপিটের অভিযোগে ২ মামলা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৪ রাত ০৯:৫৫

remove_red_eye

২৫৭

লালমোহন প্রতিনিধি : চাঁদাবাজী ও মারপিটের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে লালমোহন থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। লালমোহন পৌর যুবদলের নেতা মাকসুদ আলম বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০-২০০ জনের নামে এবং জাসাস নেতা আজাদুর রহমান বাদী হয়ে চিহ্নিত ৫৪ জন ও অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে এই মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব-উল-আলম।
মামলায় সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব, সদ্য সাবেক পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদলসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আরো অনেককে বিবাদী করা হয়েছে। ২৪ আগস্ট শনিবার মামলাগুলো রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ডের মাকসুদ আলমকে  ২০১১ সালে টেম্পু স্ট্যান্ডের ইজারার জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবী করে বিবাদীরা। তার কাছ থেকে দুই লাখ টাকা নিলেও বাকী টাকার জন্য তাকে পিটিয়ে পঙ্গু করে দেয়। এছাড়া জাসাস সভাপতি আজাদুর রহমানকে ২০২২ সালে মারপিট করে কুপিয়ে জখম করে পঙ্গু করে দেয়। উভয় মামলার প্রধান আসামী সাবেক এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
অন্যদিকে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুজ্জামান টিটবকে প্রধান আসামী করে মারপিটের আরো একটি মামলা দায়ের করেন কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুর ইসলাম। এই মামলায় ৮জনকে বিবাদী করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামী ফরিদ কাজীকে গ্রেফতার করে পুলিশ। ৩টি মামলার অন্যান্য এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের জন্য পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি টিম চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি এসএম মাহবুব-উল-আলম ।    

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...