বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৪ রাত ১০:১৬
২৮২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অমৌসুমি গ্রীস্মকালীন তরমুজ (বেবি তরমুজ) চাষে ব্যাপক সারা ফেলেছে কৃষকরা। খেত জুড়ে সবুজ আর হলুদের চোখ ধাধানো তরমুজের রঙ্গ আকৃস্ট করছে ক্রেতাদের। কৃষকরা ও ভালো দাম পেয়ে খুশি হয়ে লাভবান হচ্ছে।
ভোলায় জনপ্রিয় বেবি তরমুজ এর জন্য প্রয়োজন উচু জমি। একই জমিতে চারটি ফসল আবাদ করা যায়। উচু জমিতে মাটি কেটে বেড তৈরী করে বেডের উপর মালচিং পেপার বিছিয়ে দিয়ে তার মধ্যে তরমুজের চারা রোপন করা হয়। বেডের মাঝখানে নেট ব্যাবহারের মাধ্যমে সেখানে তরমুজগুলো ঝুলে থাকে। মাত্র চল্লিশ দিনের মাথায় গাছে ফল আসতে শুরু করে। মালচিং পেপার ব্যাবহারের ফলে আগাছা জন্মায়না, মাটির আদ্রতা ধরে রাখে ও অধিক ফলন ধরার সময় বর্ধিত করে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পাশাপাশি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সমন্বিত কৃষি ইউনিটের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা কৃষকদের মাঝে বিনা মুল্যে মালচিং পেপার , বীজ, নেট জৈব সার ও পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করে আসছে। তারই ধারবাহিকতায় বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা ইউনিয়নে ৪৫ শতক জমিতে চাষ করা হয় বেবি তরমুজ। ভালো ফলন হওয়ায় কৃষকরা বেশ খুশি। বাজারে দামও পাচ্ছে ভালো। অনেকেই এখন ঝুকছে বেবি তরমুজ চাষে। প্রতিটি তরমুজ ওজন আড়াই থেকে তিন কেজি প্রতি কেজি তরমুজ পাইকারি বিক্রি হয় ৬০ টাকা করে। কৃষি বিভাগ জানায়, ভোলায় এবার ৯ একর জমিতে তরমুজের চাষ করা হয়েছে।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত