লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৪ রাত ০৮:২১
৩২২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় যুবলীগ অফিসে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গজারিয়া পূর্ব বাজারে অবস্থিত পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখা যুবলীগের অফিসে এই বোম সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া যায়। ওই অফিসের পিয়ন মো. বশির এ বস্তু দেখতে পেয়ে স্থানীয়দের জানান।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে পানের দোকান পরিচালনা করছি। একইসঙ্গে ওই অফিসেরও দেখাশোনা করি। যার সুবাধে আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় তলায় অবস্থিত পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুব লীগের অফিসে কিছু সিগারেট ও সুপারি রাখি। তবে গত কয়েক মাস ধরে ওই অফিস তালা মারা থাকায় সেখানে রাখা আমার সিগারেট ও সুপারি নিতে পারছিলাম না। শনিবার দুপুরে ওই অফিসের তালা ভেঙে ভেতরে থাকা আমার সিগারেট ও সুপারি বের করতে যাই। ভেতরে প্রবেশ করে দেখতে পাই একটি মিষ্টির কার্টুনে লাল কস্টেপ পেছানো বোমের মতো কয়েকটি কৌটা রয়েছে। পরে বিষয়টি আমি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।
এদিকে বোমা সাদৃশ্য বস্তুর খবর পেয়ে বিকালে ওই অফিস পরিদর্শন করেন লালমোহন থানার এসআই অপূর্ব এবং এএসআই জাকারিয়া নয়ন সঙ্গীয় ফোর্স।
এসআই অপূর্ব কুমার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বোমা সাদৃশ্য বস্তুগুলো দেখেছি। এগুলো বোমা কিনা নিশ্চিত হতে আমরা বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেবো।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত