অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনের ১০ শহীদ পরিবার পেল এক লক্ষ টাকা করে অনুদান

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

৩১৭

লালমোহন প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় শহীদ ১০ পরিবারকে ১ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বৃহস্পতিবার লালমোহন উপজেলার ৩টি স্পটে এই অনুদান প্রদান করা হয়। দুপুরে গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুদান বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতের লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে ও গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল টিম সদস্য ও জেলা তদারককারী ফখরুদ্দিন রাজি, ভোলা জেলা আমির জাকির হোসেন মাস্টার, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথি কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এখন সকল ধরনের মিছিল মিটিং বন্ধ রেখে শহীদ পরিবার এবং দেশ গঠনের কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। অর্থ ব্যবস্থা, শিক্ষা সহ সকল সেক্টরকে ঢেলে সাজাতে হবে। বিকেলে উপজেলার দালাল বাজার সেরাজিয়া ফাজিল মাদ্রাসা ও উপজেলার ডাওরী এলাকায় আরও দুটি পৃথক সমাবেশে অনুদান প্রদান করেন তারা। এসময় শহীদ ১০ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...