বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৪ রাত ০৯:৫৬
৩৮৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : "সকল কাজে বারো মাস, বর্ষাকালে লাগাই গাছ" এই স্লোগানকে সামনে রেখে ভোলায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ভোলা জেলা শাখার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
বুধবার ২১ আগস্ট সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দড়িরাম শংকর মনিরউদ্দিন দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন।
বৃক্ষ রোপন কর্মসূচিতে ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্য ও দড়িরাম শংকর মনিরউদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে সবাই মিলে মাদ্রাসা প্রাঙ্গনসহ বেশ কিছু বাড়ির আঙিনায় ফলজ এবং ঔষধি গাছের চারা রোপন করার পাশাপাশি ছাত্র/ছাত্রীসহ এলাকাবাসীর মধ্যে বৃক্ষ রোপনে সচেতনতা তৈরি করে।
সংগঠনের সদস্যরা জানান, বন্যা সহ জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষের ভূমিকা অপরসীম। তাই তারা সকলকে এই সময় টাতে বৃক্ষ রোপনে উৎসাহ প্রদানে এই কর্মসূচি পালন করছেন।
এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর সদস্যরা আরো জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ মানুষদের উদ্ভুদ্ধ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।
এসময় উপস্থিল ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ জেলার প্রজেক্ট লিডার সাবিনা ইয়াসমিন দিনা, প্রজেক্ট কো-লিডার তানজিল তানু সহ সংগঠনের অন্যান্য ভলান্টিয়ারবৃন্দ। এর আগে
"ভলান্টিয়ার ফর বাংলাদেশ" এর ভোলা জেলার স্বেচ্ছাসেবকরা ৫ আগস্ট সরকার পতনের পরে পুলিশ ট্রাফিক কার্যক্রম ভেঙে যাওয়ার পরে নিজ উদ্যাগে শহরের ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রনে ও শহর পরিস্কার পরিচ্ছন্ন করতে নিরলস ভাবে কাজ করেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত