বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:১৫
৩৩৯
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। চিঠিতে তিনি ড. ইউনূস সরকারের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল ড.ইউনূসকে চিঠি দেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
চিঠিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।
ফরাসি প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন,‘বাংলাদেশ এখন একটি পরিবর্তনের যুগে প্রবেশ করেছে। আপনি যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন তা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং শান্তি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি ইতোমধ্যে এ বিষয়ে যে বার্তা দেশবাসীকে দিয়েছেন, আমি তাকে স্বাগত জানাই।’
চিঠিতে এমানুয়েল মাখোঁ বলেন,‘আপনার দেশ এই মুহূর্তে কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে, আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থনের উপর নির্ভর করতে পারেন। আমি বিশেষভাবে আশা করি মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মত গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত শক্তিশালীকরণে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের সঙ্গে কাজ করতে পেরে তাঁর সরকার আনন্দিত এ কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আপনার এবং আপনার সরকারের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত এবং আপনার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাফল্য কামনা করছি।’
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত