লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯
৩১২
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে পৌরভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ।
মানববন্ধনে তারা দাবি করেন, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের স্বৈরচারিতায় এবং বৈষম্যের কারণে ৬১জন কর্মকর্তা-কর্মচারী ২ থেকে ৭০ মাস পর্যন্ত বেতন-ভাতা বঞ্চিত। বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ সময় দ্রæত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের জন্য দাবিও জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তারা অভিযোগ করেন; মেয়রসহ কাউন্সিলররা পৌরসভায় অনুপস্থিত থাকার কারণে নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে। একইসঙ্গে তারা প্রশাসক নিয়োগেরও দাবি জানান।
এ সময় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন, মেহেদী হাসান, প্রশাসনিক কর্মকর্তা সিরাজউদ্দৌলা নোয়াব, কর আদায়কারী এসএম ফারুকুল ইসলাম, বাজার পরিদর্শক আফসার উদ্দিন, লাইসেন্স পরিদর্শক মফিজুর রহমান, উচ্চমান সহকারী মুছাব্বিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত