অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৪ রাত ০৯:৫৬

remove_red_eye

২৯০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : এইচ এস সি ২০২৪ সালের পরীক্ষার রুটিন , পরীক্ষা বাতিল ও  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এবং আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সহ আন্তঃ শিক্ষা বোর্ড স্বমনয় কমিটির সকল সদস্যদের পদত্যাগের দাবিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোলায় মানববন্ধন করেছে ভোলার এইচ এস সি ২০২৪ সালের পরীক্ষার্থীরা। 

 শনিবার সকাল ১১ টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ভোলা সরকারি সরকারি কলেজ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, নাজিউর রহমান ডিগ্রি কলেজসহ এ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ গ্রহণ করে। এসময় তারা নানা স্লোগান দিতে থাকেন।  মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা তাদের দাবী তুলে ধরে জানান,সকল শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং তথা বিষয় সমন্বয়ের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে। এক্ষেত্রে অনুষ্ঠিত সকল এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল বলে গণ্য করতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সহ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সকল সদস্যদের অনতিবিলম্বে পদত্যাগ করার জন্য দাবী জানান।  এ ছাড়াও আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণিত রুটিন, যা ১৫ই আগস্ট, ২০২৪ ইং প্রকাশিত হয়, তা সর্বস্তরের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানান তারা।

এসময় তারা আরো জানান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের অনেক ভূমিকা ছিলো। এ আন্দোলনের কারনে অনেক পরীক্ষার্থী আহত হয়েছে এবং এখনো অনেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের রেখে পরীক্ষায় অংশগ্রহন করবে না বলে জানান তারা। এসকল দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...