লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৪ বিকাল ০৪:০৬
৩৩১
লালমোহন প্রতিনিধি : প্রায় দুইফুট উচ্চতার ৪৫ বছর বয়সী জোসনা বেগম। জন্ম থেকেই হাত পা ছোট এবং শারীরিক প্রতিবন্ধি। কখনো মানুষের বাড়িতে কখনো বাজরে গিয়ে দোকানে দোকানে সাহায্য উঠিয়ে কোনো রকমে চলছে তার জীবন। ভোলার লালমোহন উপজেলার বর্তমান মোতাহার নগর ইউনিয়নের (সাবেক পশ্চিম চর উমেদ) ৮নং ওয়ার্ড কচুয়াখালী এলাকার পাস্তাইন্না বাড়ির মৃত ফজলে করিমের মেয়ে জোসনা।
সরেজমিনে জোসনার সাথে কথা বললে তিনি জানান, আমি জন্ম থেকেই প্রতিবন্ধি। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার বড়। গত প্রায় ১৫ বছর আগে মা মারা গেছে। মা মারা যাবার পর বাবার সাথেই ছিল জোসনা। বাবাই তার দেখভাল করতো। গত ৫ বছর আগে তার বাবা মারা যায়। এরপর ছোট ভাই আলমগীরের বাসায় থাকছেন তিনি। তবে ছোট ভাইও গরিব মানুষ এবং তার ৩টি সন্তান রয়েছে, দিন মজুরি করে কোনো রকমে দিন পার করছে। তাছাড়া সে লিভারের রোগী ও প্রায় অসুস্থ্য থাকে। আমি খেয়ে না খেয়ে এখনো তার ঘরেই থাকি। ভাই অসুস্থ্য এবং অভাবের কারণে আমি নিজে এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য উঠাতাম। আমি এখন স্থানীয় ও বিভিন্ন বাজারে গিয়ে দোকানে দোকানে সাহায্য উঠিয়ে কোনো রকমে চলছি। তাছাড়া আমার নামে একটি প্রতিবন্ধি ভাতা রয়েছে, সে ভাতার টাকা ৬ মাস পরপর দেয়া হয়।
জোসনা বেগম আরো বলেন, আমার বাবা মৃত্যুর পূর্বে আমার নামে ১০ শতাংশ জমি দলিল করে দিয়ে গেছেন। আমি টাকার অভাবে সেখানে ঘর করতে পারছি না। সরকারি ভাবে আমার জমিতে যদি আমাকে একটি ঘর তৈরি করে দিত তাহলে নিজ ঘরে একটু শান্তিতে থাকতে পারতাম।
জোসনার ছোট ভাই আলমগীরের স্ত্রী বিবি হাজেরা বলেন, শারীরিক প্রতিবন্ধি আমার ননন জোসনা বেগম আমাদের সাথেই থাকেন। আমরা গরিব মানুষ। আমাদের সংসার কোনো মতে চলছে। আমাদের অভাবের কারণে সে মানুষের বাড়ি ও বাজারে গিয়ে সাহায্য উঠাচ্ছে। তার নিজের নামে যায়গা রয়েছে, সরকারি বা বিত্তবানগণ সেখানে একটি ঘর করে দিলে সে নিজের মতো করে থাকতে পারতো। তাছাড়া তিনি সব কাজ করতে না পারলেও নিজের সকল কাজ নিজেই করেন। ভাত, তরকরি রান্না, পানি আনা, মাছ কাটাসহ বিভিন্ন কাজ করেন।
এলাকার ছিদ্দিক ও কালু বলেন, নাজমা জন্ম থেকেই প্রতিবন্ধি। আমরাসহ এলাকার মানুষজন সাধ্যমতো তাকে সাহায্য সহায়তা করছি। তার চলাফেরা করতে অনেক কস্ট হয়। তবুও গরিব হওয়ার কারণে মানুষের বাড়ি এবং বাজারের দোকানে গিয়ে সাহায্য উঠিয়ে কোনো রকমে দিন পার করছে। সরকারি ভাবে এবং দেশের বিত্তবানগণ তাকে সাহায্য করলে সে একটু ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারতো।
লালমোহন উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ বলেন, জোসনা বেগমকে সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধি ভাতার কার্ড করে দেয়া হয়েছে এবং নিয়মিত ভাতা পাচ্ছে। তাছাড়া তার নিজের জমিতে আমাদের অফিস থেকে শীঘ্রই একটি ঘর তৈরি করে দেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত