বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:২২
৩৭৬
এইচ আর সুমন : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে টানা দুই দিন ভোলায় অবস্থান কর্মসূচি ও শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব ও কালীনাথ রায়ের বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির কয়েক হাজার নেতাকর্মীরা এ কর্মসূচী পালনের লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে জড়ো হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অংশ নেয়। এওছাড়াও বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলা স্কুল মোড়, যুলীরঘোল মোড়,বাসস্ট্যান্ড কালীনাথ রায়ের বাজার মোড়ে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেয়।
অবস্থান কর্মসূচিতে ভোলা জেলা বিএনপি’র আহŸায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলম,যুগ্ম আহŸায়ক হারুন অর রশিদ ট্রæম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্ল্, হুমায়ুন কবির সোপান, - এনামুল হক, যুগ্ম আহŸায়ক কবির হোসেন, বশির হাওলাদার,ভোলা জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন , ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন,পৌর বিএনপির সভাপতি আঃরব আকন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, ভোলা জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম,জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার,জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম , সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস,যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা মিজানুর রহমান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ,সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিমউদ্দীন ও জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে গুম-খুন করেছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাÐে জড়িত থাকায় শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তারা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া–মহল্লায় বিরাজমান, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। যাতে আওয়ামী সন্ত্রাসী আবারও মাথাচাড়া দিতে না পারে। বাংলাদেশে স্বৈরশাসকের কোনো স্থান নেই। নেতাকর্মীরা আরো বলছেন, ভোলায় কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে যেন না পারে সেই ব্যাপারে সজাগ রয়েছে বিএনপি।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা জেলা শাখার সাধারন শিক্ষার্থীদেরকেও বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।পরে সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ভোলা সরকারি স্কুল সংলগ্ন ইলিশ ফোয়ারা চত্বরে এসে শেষ হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত