অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাবেক পৌর মেয়র আলহাজ্ব গোলাম নবী আলমগীরের মতবিনিময়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৪ রাত ০৯:৩৯

remove_red_eye

৩১০

এইচ আর সুমন : ভোলা পৌরসভা পরিদর্শন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করে তাদের খোঁজ খবর নেন সাবেক জনপ্রিয় পৌর চেয়ারম্যান, মেয়র ও জেলা বিএনপির আহŸায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। রবিবার (১১ আগস্ট) সকালে পৌরসভার হলরুমের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে আলহাজ্ব গোলাম নবী আলমগীর দেশের এই পরিস্থিতিতে যাতে পৌরসভার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলে এবং মানুষ যাতে সেবা বঞ্চিত না হয় সে জন্য তাদেরকে অবগত করেন।
তিনি বলেন, আমি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম তখন মানুষের সেবায় কাজ করেছি। কে কেনো দল করে সেটা দেখিনি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করেছি। পৌরসভার অনেক কর্মকর্তা-কর্মচারী আছেন যারা আমার সময়ও চাকরি করেছেন। কিন্তু কেউ বলতে পারবে না আমি এখানে দলীয়করণ করেছি। আমি নিরপেক্ষ থেকে সবসময় মানুষের সেবাকেই গুরুত্ব দিয়েছি। পৌরসভার উন্নয়নকে গুরুত্ব দিয়েছি। তিনি আরও বলেন, ভোলার মানুষ শান্তিপ্রিয়। আমরা কোন হানাহানি, সহিংসতাকে সমর্থন করি না। তাই শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পৌরবাসী যাতে সেবা বঞ্চিত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আপনারা যার যার দায়িত্বে থেকে কাজগুলো করে যাবেন। বিশেষ করে পৌরসভার পরিচ্ছন্নতা, বাজার মনিটরিংসহ অন্যান্য সেবাগুলো নিশ্চিত করে মানুষের দৌঁড় গৌড়ায় সেবা পৌঁছে দিন। তিনি বলেন, এই শহরে আপনি আমি, আমাদের আগামী প্রজন্ম বসবাস করতে। তাই এই শহর নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে সকলে মিলে কাজ করতে হবে। এসময় তিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কথা শুনেন এবং তাদেরকে নির্ভয়ে অফিসের কার্যক্রম পরিচালনায় উজ্জীবিত করেন। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...