অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ১ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

৪২৫

হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা জেলায় চলতি অর্থবছর ১ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। এছাড়া গত অর্থবছরে ইলিশ  উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ৮২ হাজার ৫০০ মেট্রিক টন।  আর উৎপাদন হয়েছিল ১ লক্ষ ৮৪ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য ৭ থেকে ৮ হাজার কোটি টাকা। চলতি বছরেও ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্র ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ভোলা জেলায় গত বছর যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়েছিল তা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩২ ভাগ। মূলত মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। এ বছর ইলিশের মৌসুম ইতোমধ্যে শুরু হয়েছে। জেলার বিভিন্ন নদ-নদী ও সাগর মোহনায় ইলিশ পড়া শুরু হয়েছে। আশা করা যাচ্ছে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ইলিশ পাওয়া যাবে।
এদিকে চলতি মৌসুমী ইলিশ ধরা পড়া শুরু হওয়াতে ব্যস্ততা বেড়েছে জেলেদের। দিন-রাত নদী ও সাগর মোহনায় জেলেরা ইলিশ শিকারে ব্যস্ত সময় কাটাচ্ছে। যদিও নদীর তুলনায় সাগর মোহনায় বেশি ইলিশ পাওয়া যাচ্ছে। জেলেরা স্বপ্ন দেখছেন ইলিশের প্রাচুর্যতায় তাদের অভাব দূর হবে।
জেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন, নদীর তুলনায় সাগর মোহনায় ইলিশের প্রাপ্তিটা বেশি হচ্ছে। সামনে বৃষ্টিপাত আরো বাড়ার সাথে সাথে নদ নদীর পানি বৃদ্ধি পাবে। সেই সাথে নদীতেও ইলিশের সরবরাহ বাড়বে । তাই গভীর সমুদ্রে ইলিশ আহরণে আমাদের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। এখানকার ইলিশ হাতিয়া, ল²ীপুর, চাঁদপুর, বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

আরও...