লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:১০
৩৯১
সভাপতি আমজাদ, সম্পাদক জসিম জনি
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘লালমোহন রিপোর্টার্স ইউনিটির’ নতুন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. আমজাদ হোসেনকে সভাপতি এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. জসিম জনিকে সাধারণ সম্পাদক করে মোট ৯সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
বুধবার রাত সাড়ে ৮টায় লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক জরুরি সভায় পূর্বের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্তি ঘোষণা করে আগামী দুই বছরের জন্য সদস্যদের সম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা মো. জাহিদ দুলাল, সহ-সভাপতি হিসেবে আছেন দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা মো. মাকসুদুর রহমান পারভেজ।
এছাড়া এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি ইউসুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন দৈনিক জবাবদিহির প্রতিনিধি অপু হাসান, অর্থ ও দপ্তর সম্পাদক হিসেবে আছেন দৈনিক মানবজমিন, ডেইলি অবজারভার এবং ডেইলি বাংলাদেশের প্রতিনিধি হাসান পিন্টু। অন্যদিকে নবগঠিত এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা মো. জহিরুল হক এবং দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. মাহমুদ হাসান লিটন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত