অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের খাদেমের মর্মান্তিক মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৪ রাত ০৮:৪৭

remove_red_eye

৩০০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাইফুল ইসলাম নামে ২২ বছর বয়সী  মসজিদের এক খাদেমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইফুল ইসলাম একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া এলাকার ফকির বাড়ির মো. ফারুকের ছেলে এবং গজারিয়া পূর্ব বাজার জামে মসজিদের খাদেম ছিলেন।
জানা গেছে, দুপুরের দিকে গজারিয়া বাজারের পূর্ব পাশে একটি মোক্তবের দুইতলা ভবনের ছাদে বিছানা শুকাতে উঠেন সাইফুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত ওই ভবনের ছাদের পাশে থাকা বিদ্যুতের উচ্চমাত্রার সংযোগের সংস্পর্শে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। এতে ঝলসে যায় সাইফুল ইসলামের শরীরের বিভিন্ন স্থান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাদ থেকে নিচে নামান। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি মসজিদের খাদেম সাইফুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় সাইফুল ইসলাম নামে মসজিদের ওই খাদেমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...