লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই জুলাই ২০২৪ রাত ০৯:৪৫
২৭৩
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বসতঘর ক্ষতিগ্রস্ত ১৩৮টি পরিবারকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ৬ হাজার ৯০ টাকা এবং বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশমির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এবং কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে এ অর্থ সহায়তা এবং উপকরণ প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রদান করা উপকরণের মধ্যে ছিল- একটি পানির কলস, পানির কন্টেইনার, দুইটি লাইফবয় সাবান, হুইলের গুঁড়ি এবং পানি বিশুদ্ধকারণ ট্যাবলেট। অর্থ এবং বিভিন্ন উপকরণ সহায়তা পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
কোস্ট ফাউন্ডেশন ভোলার সহকারী পরিচালক মোসা. রাশিদা বেগমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া।
এছাড়াও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোফাজ্জল হায়দার, কোস্ট ফাউন্ডেশনের ইউনিয়ন সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন, স্বেচ্ছাসেবক মো. সোহেল এবং রিপনসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত