লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫
৩২৬
লালমোহন প্রতিনিধি : নিম্নমানের ইটদিয়ে চলছে ভোলার লালমোহন পৌরসভার সড়ক পূনঃনির্মানের কাজ। দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে ভাঙাচোরা ছিলো সড়কগুলো। বর্তমানে সড়কগুলোর কাজ শুরু হওয়ার সংবাদে পৌরবাসীর মনে স্বস্তি ফিরলেও শঙ্কা জাগাচ্ছে নি¤œমানের সামগ্রী দিয়ে তৈরী সড়ক ব্যবস্থা। সরেজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার ৩নং ওয়ার্ড কলিম উদ্দিন মিয়াজী সড়কের কাজ চলছে, সড়কের দুধারে ইট গাঁথা হয়েছে। ছোট ছোট গর্তগুলোতে দেয়া হয়েছে ইটের টুকরো। তবে ব্যবহৃত ইটগুলো নি¤œমানের বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
পৌরসভার সূত্রে জানা যায়, সড়কটির কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রামিসা কনষ্ট্রাকশন। প্রায় এক কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় প্রায় এক কোটি ৩৭ লাখ টাকা।
স্থানীয় মো. ছালাউদ্দিন, লোকমান, করিমসহ আরো অনেকে বলেন, দীর্ঘপ্রায় দুই যুগ পর এই সড়কের কাজ শুরু হয়েছে। এমন পঁচা ইট দিয়ে কাজ করতেছে, এটা চলমান থাকলে একমাসও টিকবেনা।
তবে এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আসাদ উল্যাহ মেলকার জানান, ওই সড়কের জন্য এখনো কোনো মালামাল পাঠানো হয়নি। সড়কের পুরনো ইটগুলো তোলা হচ্ছে।
এ বিষয়ে লালমোহন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী বলেন, এখন পর্যন্ত ওই সড়কের কাজ শুরু হয়নি। সড়কের দুপাশে ইটদিয়ে এজিন দেয়ার বিষয়টি তিনি জানেননা বলে জানান।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত