অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে পাচারকালে অর্ধকোটি টাকার চিংড়ির রেণু জব্দ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে জুন ২০২৪ রাত ০৯:০৫

remove_red_eye

৩৮৪

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ট্রলারে করে পাচারের সময় অন্তত অর্ধকোটি টাকার চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এ সময় ৬০ হাজার টাকা মূল্যের ৬টি চটজাল এবং রেণু বহন করা ওই ট্রলারটিও জব্দ করা হয়। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে লালমোহন উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার তেঁতুলিয়া নদী থেকে এসব মাছ, জাল এবং ট্রলার জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ জানান, দীর্ঘদিন ধরে বদরপুর ইউনিয়নের কয়েকটি স্পট দিয়ে চিংড়ির রেণু পোনা পাচার হচ্ছে। পাচারকারীদের ধরতে আমরা তৎপর ছিলাম। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে হঠাৎ খবর আসে উপজেলার নাজিরপুর এলাকার তেঁতুলিয়া নদী দিয়ে পটুয়াখালীর বাউফলের উদ্দেশ্যে একটি ট্রলারে করে অন্তত অর্ধকোটি টাকার চিংড়ির রেণু পোনা পাচার হচ্ছে। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ডের সদস্যদের নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, অভিযান পরিচালনা করে নদীতে থাকা একটি ট্রলার থেকে ৫টি ড্রামের মধ্য থেকে ৪০ লাখ চিংড়ির রেণু জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকার মতো। জব্দ করা ওইসব চিংড়ির রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া এ সময় ৬টি চটজাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা। ওইসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় চিংড়ির রেণু বহন করা ট্রলারটিও জব্দ করা হয়েছে। ওই ট্রলারটি পরবর্তীতে নিলামে তোলা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...